ঢাকাস্থ গাইবান্ধা জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জনকল্যাণ সমিতির সেক্রেটারি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত সোমবার বিকেলে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে গাইবান্ধা জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নওশের আলী।
সাবেক ছাত্রনেতা মাহমুদ হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার অন্যতম উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান মুসা।
বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
সভায় আগামী বছরের জন্য গাইবান্ধা জনকল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী নওশের আলী ও সেক্রেটারি হিসেবে সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন।
৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যগণ হলেন- ডা. এটিএম রাশেদুন্নবী (সহ-সভাপতি), অ্যাড. আলমগীর হোসাইন (সহ-সভাপতি), মাহফুজুর রহমান চঞ্চল (সহ-সভাপতি), ইঞ্জি. এরশাদুল হক (সহ-সভাপতি), জাকির হোসেন (সহ সেক্রেটারি), মাহমুদ হাসান (সহ সেক্রেটারি), আসাদুজ্জামান নুর (সাংগঠনিক সম্পাদক), হাফেজ ইব্রাহীম খলিল (অফিস সম্পাদক), আবু সাঈদ খুদরী লিখন (কোষাধ্যক্ষ), আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক), জোবায়ের প্রধান (প্রচার সম্পাদক), ডা. তানবীর আহমদ (স্বাস্থ্যবিষয়ক সম্পাদক), মুজাহিদুল ইসলাম (সমাজসেবা ও পুনর্বাসন সম্পাদক), শাহাদাত হোসেন (সাংস্কৃতিক সম্পাদক) ও ওয়াহেদুজ্জামান আহমেদ (সাহিত্য সম্পাদক)।
কার্যকরী কমিটিতে সদস্য পদে রয়েছেন, ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম জহির, হাদিউল করিম, সামিউল ইসলাম, আব্দুর রাফেক, ফরিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, শামিম হোসেন, তরিকুল ইসলাম, ফজলে রাব্বী, শাফি আহমেদ, আল আমিন সরকার, রাফিউল ইসলাম, সাইফুল ইসলাম, আল আমিন ও আব্দুল্লাহ ফয়সাল।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















