শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ২৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় ২৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

গাইবান্ধা পরিবেশ অধিদফতরের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধাপেরহাট বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় গোবিন্দপুর গ্রামের জলিল মিয়ার ছেলে ও পলিথিন ব্যাবসায়ী আজাদুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে ২৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, পলিথিন বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওই পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় ব্যাবসায়ী আজাদুল পলাতক ছিলো। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ২৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রকাশের সময়: ০৭:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪