বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি  গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে মো: আব্দুস সামাদ সুমন (৩৭) নামে হবিগঞ্জ জেলা  ছাত্রলীগের সহ সভাপতি কে গ্রেফতার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত আব্দুর রহমান মাস্টার এর পুত্র।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর অঞ্জন তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের সিদ্দিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: মাহবুব সত্যতা নিশ্চিত করে জানান, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি।

প্রকাশের সময়: ০৯:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪