বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সাদুল্লাপুর উপজেলা শাখা কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
গত ১৬ ডিসেম্বর সংগঠনটির জেলা শাখার আহবায়ক শেখ বজলুল করিম রপু ও সদস্য সচিব কাওছার ওয়াহিদ সুজনের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
জাসাস এর সাদুল্লাপুর উপজেলা শাখায় মাছুদ মিয়াকে সভাপতি, সাদেকুল ইসলাম মন্ডল পান্নাকে সাধারণ সম্পাদক ও লাভলু ব্যাপারীকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















