বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় আনসার ও ভিডিপি সদস্যরা পেলেন কম্বল

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এ মূল মন্ত্রকে ধারণ করে গাইবান্ধা জেলার ৭টি উপজেলার আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি’র নির্দেশনায় গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে একযোগে সাতটি উপজেলার ২০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী। অন্যান্যদের মধ্যে সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ রুস্তম আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীন মিয়া, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাসহ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য। স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও বাহিনীটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, সামাজিক উন্নয়ন ত্বরান্নিতকরণ ও এর প্রতিবন্ধকতা নির্মূল করা, স্বাস্থ্য সেবা সহযোগিতায় সহায়ক ভুমিকা পালন ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলাসহ নানাবিধ কাজ সম্পাদনা করে থাকে। ফলে এরুপ গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার সব সময় আনসার ও ভিডিপি সদস্যদের অবদান ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ নানাবিধ উৎসাহ ও উদ্দীপনা ব্যঞ্জক ক্রিয়া সম্পাদন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ আপনারা শীতবস্ত্র পেয়েছেন এবং ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের আরো দ্বিগুন তৎপর থাকবেন এরূপ আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

গাইবান্ধায় আনসার ও ভিডিপি সদস্যরা পেলেন কম্বল

প্রকাশের সময়: ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪