গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে কৃষকদের ভূট্রার পোকা মাকড় দমনে টেকসই ব্যবস্থানা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কৃষি গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় দামোদরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সহযোগিতায় ও সোস্যাল এডভান্সমেন্ট কাউন্সিলের বাস্তবায়নে এই প্রশিক্ষনে ৫০ জন কৃষক অংশ গ্রহন করে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোস্যাল এডভান্সমেন্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক আব্দুল জলিল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দাণেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খাজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, কৃষিবিদ হাবিবুর রহমান ও আতিকুর রহমান প্রমূখ।
এ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলা হয়- ভুট্টা সারা বছর চাষযোগ্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী দানাজাতীয় ফসল। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি। এতে আমিষজাতীয় উপাদান রয়েছে। উন্নত পুষ্টিমান ও বহুবিধ ব্যবহারের কারণে বাংলাদেশে ভুট্টার আবাদ দিন দিন বেড়ে চলেছে। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে, গাছ ও সবুজ পাতা গোখাদ্য হিসেবে এবং হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
এর আগে জমি চাষের সময় পোকার লার্ভা এবং পিউপা সংগ্রহ করে মেরে ফেলতে হবে। কাটা চারার নিকটে লার্ভাগুলো লুকিয়ে থাকে। এ জন্য সকাল বেলা হাত দ্বারা আশপাশের মাটি খুঁড়ে লার্ভা সংগ্রহ করে মেরে ফেলতে হবে। ক্ষেতে সেচ দেওয়া হলে লার্ভাগুলো বের হয়ে আসে। এ সময় কাঠি পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে।
এ প্রশিক্ষণ শেষে বিভিন্ন কৃষকের ভূট্রার ক্ষেত পরিদর্শন করে অতিথিরা। এবং কৃষকদের অধিকা ফলন পেতে নানা ধরণের পরামর্শ দেয়া হয়।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.কম 

















