স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই-আগষ্টের’ গণ-অভ্যত্থানে শহীদ ও আহত হওয়ার মাধ্যমে নতুন করে দেশ স্বাধীনতা পেয়েছে। প্রতিটি ক্ষেত্রে সংস্কার করা হবে এবং দূনীর্তিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এই অন্তবর্তী সরকার। আমি নিজে সরেজমিনে দিনাজপুরের কাহারোল উপজেলায় এসেছি এ উপজেলার উন্নয়নের জন্য। এ উপজেলার পরমেশ্বরীপুর ঘাটের ব্রিজ নেই, এই ব্রিজ নির্মাণসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা-প্রতিষ্ঠানের ভবন নিমার্ণ করা হবে। শুধু কাহারোল উপজেলাকে নয় অবহেলিত রংপুর বিভাগকে সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডের আওতায় আনা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও অসহায় এবং দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দীনের সঞ্চালনায় সভায় দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, দিনাজপুর পুলিশ সুপার মো. নাজমুল হাসান (পিপিএম সেবা), উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আমিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. সারওয়ার মুর্শেদ বক্তব্য রাখেন। এসময় উপদেষ্ঠার একান্ত সচিব (উপ-সচিব) মো. আবুল হাসান, স্থানীয় সরকার রংপুর অঞ্চলের প্রকল্প পরিচালক মো. আবু জাফর, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. মকলেসুর রহমান, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির ও ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ এবং বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। উপদেষ্ঠার আগমনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুুতি গ্রহন করেন এবং বিশেষ নিরাত্তার চাদরে ঘিরে ছিল কাহারোল উপজেলা পরিষদ এলাকা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















