দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, উপজেলা আইসিটি অফিসার মাঈদুল ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, অমরপুর ইউপি চেয়ারম্যান ইকবাল কাজী প্রমূখ বক্তব্য রাখেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















