বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪

দিনাজপুরের খানসামা উপজেলায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায়
সোমবার দুপুরে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ভোগডোমা এলাকার হাসান আলীর ছেলে ইউপি সদস্য শহিদুল ইসলাম (৪২), খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার মৃত আছিরউদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৫০), মৃত আব্দুর রউফের ছেলে আতিয়ার রহমান (৪৫) এবং মৃত ফলিলউদ্দিনের ছেলে হাফিজউদ্দীন (৫০)।
পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের আত্রাই নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার দুইটি ডাবু, ছয়টি ডাবুর গুটি, একটি প্লাস্টিকের বোর্ড, তাস খেলার এক বান্ডিল কার্ডসহ ওই ৪ ব্যক্তিকে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্যান্য অনেক অপরাধের জন্ম দেয়। জুয়া খেলা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত আছে।

প্রকাশের সময়: ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫