ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার পাঁচটি আসনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। এখানাকার শৃঙ্খলা রক্ষায় দুর্গম চরাঞ্চলে থাকবে হেলিকপ্টার। সেইসঙ্গে কয়েক হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টুনি থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৬৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬৭৫টি সাধারণ কেন্দ্র এবং পোষ্টাল ব্যালট গ্রহণে জন্য থাকবে পৃথক ৫টি কেন্দ্র। সব কেন্দ্রেই থাকবে সিসিটিভি ক্যামেরা। জেলা ও উপজেলা কন্ট্রোল রুম থেকে কেন্দ্রগুলো মনিটর করা হবে। চরাঞ্চলের বিদ্যুৎবিহীন ১১টি কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া গাইবান্ধা জেলায় ৪০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১ হাজার ১৫০ জন সেনাবাহিনী কর্মকর্তা-সদস্য, ১৫ প্লাটুন বিজিপি, ২ হাজারের বেশি পুলিশ, রাবের ১৫ টি টিম, ৮ হাজার ৭৭৫ জন আনসার-ভিডিপির সদস্য এবং অসংখ্য নৌ-পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে। অস্ত্রধারি পুলিশ-আনসার ছাড়াও কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে গোটা জেলা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টুনি। সর্বত্র নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















