বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাদার সঙ্গে গিয়ে পুকুরে প্রাণ গেল নাতির

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল ইসলাম নামের এক কৃষক ধানচারা রোপণ করতে যান জমিতে। এসময় পেছনে ছুটছিলেন তার নাতি লাবিব মিয়া (৬)। এরই একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় এই শিশু।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের তরফমহদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবিব মিয়া তরফমহদী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, মঙ্গলবার সকালের দিকে দাদা রফিকুল ইসলাম জমিতে ধানচারা রোপণ করতে যান। এসময় তার নাতি লাবিব মিয়াও পেছনে পেছনে যায়। সেখানে গিয়ে খেলা করার সময় হঠাৎ পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়।

এ বিষয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম বলেন, ওইস্থানে পুকুরের পানিতে ডুবে লাবিব মিয়া নামের এক শিশুর মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছি। এমন ঘটনা খবই দুঃখজনক।

প্রকাশের সময়: ০৭:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫