বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহিলাদলের নেত্রীর বাড়িতে মিললো গাঁজা-ফেনসিডিল

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহিলাদল নেত্রী মোছা. রুপা বেগমের বাড়ি থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

অভিযানের সময় রুপা বেগম ও তার স্বামী মো. রাশেদুল ইসলাম (৪৯) পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ। তিনি বলেন, এ-র আগে সোমবার রাতে এসআই মো. আবদুর রশিদ অভিযান চালান তাঁদের বাড়িতে। এসময় ১৪ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে ব্যাপক তৎপর আছে পুলিশ। আসামি মো. রাশেদুল ইসলামের বিরুদ্ধে এর আগেও তিনটি মাদকের মামলাসহ মোট পাঁচটি মামলা বিচারাধীন আছে বলেও জানান ওসি।

মো. রাশেদুল ইসলাম (৪৯) উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ (কালিরপাট) গ্রামের মৃত তছির উদ্দিন ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, স্বামী স্ত্রী দু’জনে মাদক ব্যাবসার সাথে জড়িত দীর্ঘদিন ধরে। তারা প্রভাব বিস্তার করে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। মাদক ব্যবসা করেই তারা গড়ে তুলেছেন আলিসান ঘরবাড়ি। এলাকাবাসী তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা: বিউটি বেগম বলেন, ‘রুপা বেগম কখনো মহিলা দলের সদস্য ছিলেন না এবং তার কোন দলীয় পদ-পদবি নেই। তিনি কিছু সময় দলের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, বর্তমানে তারাপুর ইউনিয়নে মহিলা দলের কোন কমিটি গঠন হয়নি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তার ব্যক্তিগত ব্যাপার এবং দল এর সাথে সম্পৃক্ত নয়।’

প্রকাশের সময়: ০৭:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫