বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক মাজহারুল মান্নানের বাবার মৃত্যুবার্ষিকী পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও নাগরিক উদ্যোক্তা মো. আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী পারিবারিকভাবে পালিত হয়েছে।

তিনি যমুনা টেলিভিশন ও নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক ও রংপুর বিভাগীয় প্রধান এবং রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের পিতা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সোমবার (৩ ফেব্রুয়ারী) বাদ জোহর উপজেলার বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে কোরআন খানি ও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহসহ মরহুমের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়িরা। কোরআন খানি শেষে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন বিশিষ্ট মুফাসসির মাওলানা হারুণ অর রশিদ।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারী রাতে আব্দুস ছাত্তার সরকার রংপুর মহানগরীর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ব্যক্তি জীবনে তিনি ৭ কন্যা ও ৪ ছেলে সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আব্দুস ছাত্তার সরকার ১৯৩৮ সালের ১৯ জুলাই সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে বিখ্যাত সরকার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অসামান্য প্রতিভার অধিকারী বিনয়ী, শিক্ষাবিদ, নাগরিক উদ্যোক্তা ও সমাজসেবক ছিলেন। তিনি উপজেলার ধুমাইটারী সিদ্দিকিয়া ডিগ্রী মাদরাসায় অধ্যাপনা শেষে ২০১০ সালের মার্চ মাসে অবসর গ্রহন করেন।

অধ্যাপনার পাশাপাশি ছাত্তার সরকার উত্তর পরান বেলকা হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতাসহ সুন্দরগঞ্জের বিভিন্ন সামাজিক ও নাগরিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। এছাড়া তিনি উত্তর পরান জামে মসজিদ ও বেলকা নুরেরটারী জামে মসজিদে দীর্ঘদিন ইমামতির দ্বায়িত্ব পালন করেন।

প্রকাশের সময়: ০৬:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫