গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা শাহজাহান আলী(৭১)। প্রায় ১৯ দিন ধরে তার মেয়ে স্বপ্না বেগম (৩৮)নিখোঁজ রয়েছে। আর এই মেয়ের সন্ধান পেতে বিভিন্ন স্থানে ছবি হতে নিয়ে ঘুরছেন শাজাহান আলী। দীর্ঘদিন ধরে স্বপ্নার খোঁজ না পেয়ে এখন বাঁকরুদ্ধ এই পিতা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর শহরে মেয়ের ছবি হাতে ঘুরতে দেখা গেছে- শাহজাহান আলীকে। এসময় মেয়ে নিখোঁজ ঘটনার বর্ননা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিন।
খোঁজ নিয়ে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে স্বপ্না বেগমকে প্রায় ২৫ বছর আগে বিয়ে করানো হয়। পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দশমৌজা গ্রামের আহমদ মিয়ার ছেলে রাখু মিয়ার সঙ্গে স্বপ্নার বিয়ে হয়।
সম্প্রতি স্বামী ও তার স্বজনদের সঙ্গে শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হয় স্বপ্না বেগম। এরই একপর্যায়ে গত ২২ জানুয়ারি রাখু মিয়া তার একটি অটোভ্যান মাদারগঞ্জ হাটে বিক্রি করতে যান। এ খবর পেয়ে এই হাটে ছুটে আসেন স্বপ্না। সেখানে অটোভ্যান বিক্রি নিয়ে স্বামী-স্ত্রীর ঝাগড়া হয়। এরপর থেকে স্বপ্না বেগম বাড়িতে ফিরে আসেনি। এ নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছেন স্বজনরা।
এসব তথ্য নিশ্চিত করে শাহজাহান আলী বলেন, ওই ঘটনার পর থেকে আমার মেয়ে স্বপ্না বেগম নিখোঁজ রয়েছে। সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। কোন অজ্ঞাত স্থানে আটকে কিংবা মেরে ফেলা হয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়্ হয়েছে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বলেন, স্বপ্না বেগম নামে এক নারী নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















