গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে কৃষি ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
এসময় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল সরকার ও মোজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা প্রকৌশলী কামরুল হাসান রনি, ছাত্রলীগের সভাপতি মোনতাজের রহমান চঞ্চল, সাধরণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন ও ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম স্বাধীন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান জাগো২৪.নেট-কে জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ থেকে গাইবান্ধা জেলার প্রথম কৃষি ট্রেনিং সেন্টার নির্মাণ করা হচ্ছে সাদুল্লাপুর উপজেলায়। চারতলা ভনের এটি নির্মাণে ব্যায় হবে ১ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 















