লালমনিরহাটে কাব কার্নিভাল ২০২৫অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১০ টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে কাব কার্নিভাল এর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউট লালমনিরহাট জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস, বাংলাদেশ স্কাউট লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হক সরকার, বাংলাদেশ স্কাউট লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম, সদর উপজেলা কাব লিডার মুকুল চন্দ্র রায় ও স্কাউট লিডার মাসুম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিশনার ও প্রোগ্রাম চীপ অফিসার ওবায়দুল ইসলাম।
এ সময় নির্বাহী কমিটির গ্রুপ সভাপতি আব্দুস ছালামসহ কাব ও কাব লিডারগণ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 















