বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ বাগানে মিললো ইলেকট্রিশিয়ানের মরদেহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গাছ বাগান থেকে ছোলায়মান মিয়া (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) উপজেলার কামারদহ ইউনিউনের বার্ণা চন্দ্রশেখর দীঘলকান্দি এলাকার ইউক্যালিপটার্স বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছোলায়মান মিয়া বার্না চন্দ্রশেখর দিঘলকান্দি গ্রামের  জামাল উদ্দিনের ছেলে।

স্বজনরা জানায়, ছোলায়মান মিয়া  পেশায় বৈদ্যুতিক  মিস্ত্রির কাজ করতেন। তার সঙ্গে প্রতিবেশীর জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই একপর্যায়ে রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে বাড়িতে না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি।  পরের দিন সোমবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে প্রতিবেশী ছকিনা বেগম নামের এক নারী ওই বাগানের পাশে ঘাস কাটতে গিয়ে গাছে ঝুলন্ত লাশ ঝুলন্ত দেখতে পায়। এ খবর পেয়ে ছোলায়মান মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) ইকবাল পাশা বলেন, ছোলায়মান মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

নলডাঙ্গায় চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী রেজাউন্নবী লেবুর গণসংযোগ

গাছ বাগানে মিললো ইলেকট্রিশিয়ানের মরদেহ

প্রকাশের সময়: ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫