বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ ও ২০২৫-২৬ মৌসুমে কৃষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে আম, লেবু, নারিকেল, তাল, নিম, জাম ও কাঁঠালের চারা, মরিচ বীজ এবং গ্রীষ্মকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। গতকাল ৭ জুলাই সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

কৃষি আধুনিকায়ন ও পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এইজন্য কৃষকদের সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার রায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৯৫০ শিক্ষার্থীর মাঝে নিম, কাঁঠাল, বেল ও জাম গাছের চারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০টি নারিকেল ও ১২০টি তালের চারা বিতরণ করা হয়। এছাড়া ২০০ কৃষককে আম গাছের চারা, মরিচ ও পেঁয়াজ বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৪টি এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়।

জনপ্রিয়

নলডাঙ্গায় চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী রেজাউন্নবী লেবুর গণসংযোগ

খানসামায় গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ

প্রকাশের সময়: ০৪:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫