রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জাসাস নেতার মৃত্যুতে শোক বিবৃতি

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃকিত সংস্থা (জাসাস) এর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মশিউর রহমান শাহাজাদা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হলে হাসাপাতাল নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার বাড়ি ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামে। এ গ্রামের আলহাজ আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর এ দলের অঙ্গসংগঠন জাসাসের ইউনিয়ন শাখায় সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

মশিউর রহমান শাহাজাদার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, গাইবান্ধা জেলা শাখার আহবায়ক বজলুল করিম রপু, সদস্য সচিব খান মো. কাওছার ওয়াহিদ সুজন, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মাছুদ মিয়া, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম পান্না, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, ফরিদপুর ইউনিয়ন শাখার সভাপতি জোবায়দুল ইসলাম, দামোদরপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম সরকারসহ অনেকে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে জাসাস নেতার মৃত্যুতে শোক বিবৃতি

প্রকাশের সময়: ০৭:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫