দিনাজপুরের চিরিররবন্দরে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে আটক করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার সন্ধ্যার পূর্বে সরকারবিরোধী ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক চলাকালে তাকে উপজেলার রানীরবন্দরের নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের বাসা থেকে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে পুলিশে চাকুরি দেয়াসহ বিভিন্ন চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের নিকট টাকা নেয়ার অভিযোগ রয়েছে।
দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ইন্টেলিজেন্ট) এস এম আহসান হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দিনাজপুর সদর থানার একটি মামলায় তাকে ডিবি পুলিশ আটক করেছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















