গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো, রাশিদুল কবির।
প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা (পার্টনার প্রোগ্রাম) কৃষিবিদ অশোক কুমার রায়।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সৈয়দা সিফাত জাহান।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ.ন.ম শিবলী সাদিকের সঞ্চালনায় পার্টনার কংগ্রেসে আরও বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হোসেন, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য কৃষক মো. ওহেদুজ্জামান সরকার, মো. হযরত আলী ও মাহমুদা আক্তারসহ অনেকে। পরে কৃষকদের সচেতনতায় দেয়া স্টল গুলো পরিদর্শন করেন।
এসময় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন। এছাড়া নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















