রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সৌজন্যে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সকল অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো আনছার আলী সরদার।

এতে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো আবদুল মান্নান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো কওছর আজম হাননু ও মুন্সি আমিনুল ইসলাম সাজুসহ অনেকে।

পরে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পৌরসভা ও ১৫ ইউনিয়নের জাতীয় পার্টি এবং সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া

প্রকাশের সময়: ০৮:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫