শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বাকি না দেওয়ায় চা দোকানিসহ গুলিবিদ্ধ ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি চা দোকানে বাকি না দেওয়ায় মহিলাসহ ২ জনকে গুলি করেছে গোলাপ মিয়া (৩০) নামের এক যুবক। গুলিবিদ্ধ ওয়াসিম মিয়া (৪৫) ও মর্জিনা বেগম (৩৫) কে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজার এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওয়াসিম মিয়া ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ও মর্জিনা বেগম মজিদ মিয়ার স্ত্রী। আর অস্ত্রধারী গোলাপ মিয়া একই গ্রামের মৃত তয়েজ প্রামানিকের ছেলে।

স্থানীয়দের বরাদ দিয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া বলেন, ওই সময় সিদ্দিকের চায়ের দোকানে এসে গোলাপ মিয়া বাকিতে সদায় চান। এতে অপারগতা জানালে গোলাপ মিয়া হঠাৎ করে পিস্তল বের করে একাধিক গুলি ছোড়েন। এতে ওয়াসিম মিয়ার অন্ডকোষের নিচে এবং মর্জিনা বেগমের পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এই অস্ত্রধারী গোলাপ মিয়া তৎকালীন এমপি উম্মে কুলসুম স্মৃতির আস্থাভাজন ছিলেন বলে জানা গেছে।

এ বিষয় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই অস্ত্রের উৎস খোঁজাসহ অপরাধী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে বাকি না দেওয়ায় চা দোকানিসহ গুলিবিদ্ধ ২

প্রকাশের সময়: ০৫:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫