বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধায় সদর উপজেলায় খামারে ফাঁদ পেতে রাখা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে আনন্দ কুমার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনন্দ কুমার ওই গ্রামের কাজল কুমারের ছেলে ও স্থানীয় লেংগাবাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়ার এলাকার তারা মিয়ার একটি মুরগীর খামারে প্রতিদিন শিয়াল এসে ডিম খেয়ে ফেলে। এজন্য তারা মিয়া খামারের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখেন। যাতে শিয়াল ডিম খেতে না পারে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার সকালে খামারের পাশের রাস্তা দিয়ে আনন্দ কুমার যাওয়ার সময় খামারের নিচে একটি ডিম পড়ে থাকতে দেখতে পায়। ওই ডিমটি আনতে গিয়ে ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই অনন্দ কুমার মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বলেন এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক।

প্রকাশের সময়: ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫