শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ পালনের মূল লক্ষ্য হচ্ছে দেশি প্রজাতির মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তারা উল্লেখ করেন, বর্তমানে দেশের প্রাণিজ আমিষের প্রায় অর্ধেকেই আসে মাছ থেকে। পাশাপাশি মাছ রপ্তানির মাধ্যমে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। এ জন্য নদী-নালা, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয়ে দেশি মাছ রক্ষা ও সংরক্ষণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, পোস্টার ও লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা এবং মাছচাষিদের নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে মৎস্য চাষিদের সচেতন করার কথা তিনি বক্তব্যে তুলে ধরেন।

তিনি আরও বলেন, বর্তমানে জেলার চাহিদা পূরণ করে অতিরিক্ত মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করছে।

এর আগে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও মৎস্য চাষিদের অংশগ্রহণে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাছ চাষে অন্যান্য অবদান রাখার জন্য তিন জন মৎস্য চাষীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

প্রকাশের সময়: ০৫:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫