গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়েছে।
রোববার (৭ মার্চ) বিকেলে থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম-সেবা)।
পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল আউয়াল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, মেয়র আব্দুর রশীদ সরকার ডাব্লু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী, আ’লীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, হাফিজা বেগম কাকলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, উদীচী সভাপতি এটিএম মাসুদুল ইসলাম চঞ্চল, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য, সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, দহবন্দ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মণ প্রমুখ। এতে কেক কাটা, মিষ্টি বিতরণ, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 














