শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় সরকারি স্থাপনা দখল করে গোডাউন 

দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি অর্থায়নে নির্মিত যাত্রী ছাউনি ও টহল পুলিশের বিশ্রামাগার (পুলিশ ফাঁড়ি) দখল করে গোডাউন হিসেবে ব্যবহার করছেন স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনাটি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় ঘটেছে।
সরজমিন দেখা গেছে, টহল পুলিশ, রাত্রিকালীন পাহারাদার ও স্থানীয়দের বিশ্রামের জন্য নির্মিত টিনশেড-ইটের ঘরটির ফটক তালাবদ্ধ। জানালার গ্রিল পলিথিন দিয়ে ঢেকে ভিতরে ব্যবসার মালামাল মজুদ করেছেন স্থানীয় মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তাঁর সহযোগীরা। তবে স্থানীয়দের অভিযোগ, ব্যবসার আড়ালে ওই স্থাপনায় প্রতিনিয়তই অনলাইন জুয়া ও মাদকের আড্ডা বসে।
অভিযুক্ত শাকিল দাবি করে বলেন, জায়গাটি তাদের মালিকানাধীন। তাই তারা সেটিকে গোডাউন হিসেবে ব্যবহার করছেন।
এ ব্যাপারে ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, ঘরটি সরকারি অর্থে নির্মিত হয়েছে। ঘরটি দখল হয়ে গেছে। আমি বিষয়টি আগে জানতাম না।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, টহল পুলিশ বা পাহারাদারদের জন্য নির্মিত কোনো ঘর ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, সরকারি স্থাপনা দখল করে গোডাউন বানানো অপরাধ। এটি দ্রুত অপসারণ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ইউনিয়ন পরিষদকে বলা হয়েছে।
জনপ্রিয়

খানসামায় সরকারি স্থাপনা দখল করে গোডাউন 

প্রকাশের সময়: ০৩:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫