শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনায়েতপুরে নতুন ডিলারের চাল পেয়ে খুশি সুবিধাভোগীরা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়েছে। এর মধ্যে জামালপুর ইউনিয়নের এনায়েতপুর পয়েন্টের নতুন ডিলার রফিকুল ইসলাম বাবলুর কাছ থেকে সঠিক মাপের ৩০ কেজি চাল পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা।

বুধবার (২৭ আগস্ট) উপজেলার এনায়েতপুর বাজারে এই চাল বিতরণ করা হয়। এসময় ট্যাগ অফিসার হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তায়বুর রহমান।

মর্জিনা বেগম নামের এক উপকারভোগী বলেন, এর আগে চাল তুলতে গিয়ে নানা হয়রানির শিকার হয়েছি। আজ নতুন ডিলার বাবলু ভাইয়ের কাছ থেকে সহজে ৩০ কেজি চাউল পেয়ে অনেকটা ভালো লেগেছে।

এনায়েতপুর পয়েন্টের ডিলার রফিকুল ইসলাম বাবলু বলেন, আমার পয়েন্ট থেকে এই প্রথম খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করলাম। যাতে করে কোন সুবিধাভোগী চাল কম না পায় এবং হয়রানির শিকার না হয় সেব্যাপারে যতেষ্ট আন্তরিক আছি। সবার মাঝে সঠিক মাপে ১৫ টাকা কেজি দামে ৬২৬ জনের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

জনপ্রিয়

এনায়েতপুরে নতুন ডিলারের চাল পেয়ে খুশি সুবিধাভোগীরা

প্রকাশের সময়: ০৬:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫