“সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এ শ্লোগানে ইয়ুথ পিস আম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণ সাদুল্লাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
এসময় সাদুল্লাপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাঙ্গার প্রজেক্ট রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে। প্রশিক্ষক ছিলেন- ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা পিস ফ্যাসিলিটেটের গ্রুপের সদস্য আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, তোফায়েল হোসেন জাকির, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম।
সাদুল্লাপুর উপজেলা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর কমিটির ২০ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন- সমাজে নারীদের বাল্য বিবাহের কারনে অবহেলা, বঞ্চিত, বৈষম্য এবং তাদের মতামতের গুরুত্ব দেওয়া হয় না। তাদের সমাজে মিথ্যা অপবাদ ভয় দেখানো এবং নানা হুমকি দেয়। এছাড়াও অনেক সময় অপহরণ করে শারীরিক নির্যাতন করে হত্যাকাণ্ডও ঘটে থাকে। এব্যাপারে সকলের সচেতন থাকার কথা তুলে ধরেন তারা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















