শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

 নারী দিবসে গাইবান্ধায় সিপিবি নারী সমাবেশ

‘নারীর প্রতি সকল সহিংসতা, শোষণ-বৈষম্য রুখো’ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিপিবি, নারী শাখার উদ্যোগে এক নারী সমাবেশ গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারীতে অনুষ্ঠিত হয়।

সোমবার (৮মার্চ) বিকেল ৩টায় নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার, নারী শাখার সহ-সম্পাদক মেহেরুন মুন্নী, সদস্য বনা রানী, রেহেনা বেগম প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার ৫০বছর পার হতে চলেছে কিন্তু আমাদের দেশের নারীরা নানাভাবে সমাজে সহিংসতা, শোষণ-বৈষম্যের শিকার হচ্ছে। নারী অধিকার সুরক্ষা নিশ্চিত না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। কমিউনিস্টরা ক্ষমতায় গেলেই নারী অধিকার সুরক্ষা করা সম্ভব হবে।

জনপ্রিয়

 নারী দিবসে গাইবান্ধায় সিপিবি নারী সমাবেশ

প্রকাশের সময়: ০৫:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১