৬৮ পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) পাবনা-ঢাকা মহাসড়কের বেড়ায় রাজপথ নৌ-পথ অবরোধসহ সকাল সন্ধ্যা হরতাল ঘোষনা করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।
শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গনে এক জরুরি সভায় এ ঘোষনা দেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব ফজলুর রহমান ফকির।
উল্লেখ্য গতকাল শুক্রবার সন্ধ্যায় বেড়া উপজেলার চার ইউনিয়নের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ বেড়া পৌর সভার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ,
ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে ৬৮ পাবনা ১ সর্বদলীয় সংগ্রাম কমিটি ঘোষনা হয়।
কমিটির সদস্যরা নির্বাচন কমিশন প্রতি বেড়া পৌরসভা ও চার ইউনিয়নকে (বেড়া-সাঁথিয়া) ৬৮ পাবনা ১ থেকে বিচ্ছিন্ন করে ৬৯ পাবনা-২ (বেড়া-সুজানগর) এর সাথে যুক্ত করার তীব্র প্রতিবাদ জানান।
সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করে বক্তরা বলেন, নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করে অন্যায়ভাবে বেড়ার অংশ কেটে নিয়ে নিয়ে
সুজানগরের সাথে যুক্ত করে বেড়াবাসীকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। তারা কঠোর হুশিয়ারী দিয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহরের দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন- বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম দিপু, বণিক সমিতির প্রতিনিধি নজরুল ইসলাম,
রিকশাভ্যান সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজা, চতুরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।
আন্দোলনকারীরা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। আর বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সবকিছু সাঁথিয়ার সঙ্গে যুক্ত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়ার সঙ্গে বেড়া উপজেলা মিলেমিশে আছি। দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন এটি।
অথচ কি কারণে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দিয়ে আমাদের পাবনা-২ আসনের সঙ্গে দেয়া হলো তা বোধগম্য নয়। আমরা এটা মানি না। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসনকে পুনর্বহাল করতে হবে।
আমাদের দাবি না মানায় আগামীকাল রোববার বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।
সভা শেষে সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান ফকির সকাল-সন্ধ্যা হরতালে দোকান-পাট বন্ধ, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেয়া হয়। জরুরী সেবা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 

















