সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ভ্যানিটি ব্যাগে মিলল গাঁজা, নারী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সিটে বসেছিলেন সাবানা বেগম (৩৬) নামের এক নারী। এসময় তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার মাদককারবারি সাবানা বেগম লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বক্স গোডাউন (আমিন বাজার) গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ও দোলাপাড়া গ্রামের মৃত আকবর আলীর মেয়ে।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) জুয়েল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী অলংকার নামীয় যাত্রীবাহী বাসে থাকা সাবানা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই নারী বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

সাদুল্লাপুরে ভ্যানিটি ব্যাগে মিলল গাঁজা, নারী গ্রেফতার

প্রকাশের সময়: ১০:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫