ফেব্রুয়ারি মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য গাইবান্ধার ৭ টি থানার মধ্যে গোবিন্দগঞ্জ থানাটি শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসানসহ ৪ জনকে এবং অন্যান্য থানার ৪ পুলিশকে পুরস্কৃত করা হয়।
সোমবার (৮ মার্চ) গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এটি মুল্যায়ন করা হয়। পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোর্য়াটার) আবু খায়ের এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় ফেব্রুয়ারী’২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য গোবিন্দগঞ্জ থানাসহ সর্বমোট ৮ জনকে পুরষ্কৃত করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, অতিরিক্ত পুলিশ সুপার বি- সার্কেল আবু লাইচ মো. ইলিয়াস জিকু, সিনিয়র এএসপি, সি-সার্কেল জনাব আসাদুজ্জামান,এএসপি প্রবেশনার জনাব মোঃ সোহেল রানাসহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, তদন্ত কেন্দ্রের ইনচার্জ-বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে পুলিশ অফিস কনফারেন্স রুমে ফেব্রুয়ারী’২১ মাসের মাসিক “অপরাধ সভা” অনুষ্ঠিত হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















