দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু হলে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্য বিষয়ে সভায় ভার্চুয়ালী পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় তিনি বলেন, নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নারীদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকল ক্ষেত্রে নারী পুরুষে সুষম অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্ব^ী নারীই জাগরণের পাথেয়। তাই নারীদেরকে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে সকল কাজে অংশ নেয়ার বিকল্প নেই।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, ব্র্যাকের কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কর্মসূচি সংগঠক হাসানুর রহমান, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মৌসুমী বানু ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রুনা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালোচনা করেন নারী উদ্যোক্তা তৌহিদা বুলবুল মৌরী। অনুষ্ঠানে ২ শতাধিক নারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নারী উন্নয়ন ফোরাম, ব্র্যাক, সিডিএ ও জেএসকেএস এনজিও প্রতিনিধি সমাবেশে অংশ গ্রহণ করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 














