বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুরের চিরিরবন্দরে পুরান বিন্যাকুড়ি দারুস সালাম আলিম মাদরাসার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  সোমবার (৮ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. জিকরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় মাদরাসার ম্যানেজিং কমিটির সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাদরাসার আশেপাশে মসজিদ না থাকায় এ মসজিদের প্রয়োজন।

প্রকাশের সময়: ০৯:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১