দিনাজপুরের চিরিরবন্দরে হরানন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্রি ডেন্টাল চেক-আপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ ) দিনব্যাপী উপজেলার পুনট্টি ইউনিয়নের হরানন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রফেশনাল হেল্থ এক্সিকিউটিভ মনোরঞ্জন সরকারের আয়োজনে এবং পুনট্টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নুর-এ-কামালের সার্বিক সহযোগিতায় এতে ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালের মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. মাহবুব উল আজাদসহ ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. মুন্নজান নেছা মুন্নি, ডা. মো. আবু সাইদ এ ফ্রি ডেন্টাল চেক-আপ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন।
অনুষ্ঠানে সমাজসেবক মো. শাহাবুদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুনট্টি ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-কামাল এবং অন্যান্যের মধ্যে আমবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আফছার আলী খান, মো. খাদেমুল ইসলাম, খোকারাম সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ফ্রি ৭ হাজার পেপসোডেন্ট টুথপেস্ট বিতরণ এবং ২ হাজার ব্যক্তিকে চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















