মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক হত্যা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সারাদেশে সাংবাদিক হত্যা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার ( ৯ মার্চ) শহরের ১ নং পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি লিটন চক্রবর্তী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। এতে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি  সঞ্জীব কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ,  সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুমন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রেজা শিশির প্রমূখ।

মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে বলেন, সারাদেশে বিভিন্ন ভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। মামলা দায়ের করা হচ্ছে। হয়রানী করা হচ্ছে। শারীরিক ভাবে আঘাত করা হচ্ছে। ঠুনকো অভিযোগে আটকে রাখা হচ্ছে। স্বাধীনভাবে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে গিয়ে কারাগারে দিন কাটাতে হচ্ছে। সারাদেশের মতো রাজবাড়ীতেও সাংবাদিকদের হয়রানী বন্ধ করতে হবে। কিন্তু সংবাদকর্মীরা সরকার বা অন্য কারো প্রতিপক্ষ নয়। তারা সত্য তুলে ধরতে চায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ তুলে ধরতে চায়। এসব বিবেচনায় সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। ডিজিটাল আইন একটি কালো আইন। আমাদের জান ও জবানের স্বাধীনতা দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

সাংবাদিক হত্যা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময়: ১১:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১