বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র্যালী ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র নেতাকর্মীরা।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির জেলা কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌরপার্কে জুলাই শহীদ স্মৃতি স্থম্ভ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবারো সেখানে গিয়ে শেষ হয়।
এর আগে পৌরপার্কে বিজয় স্থম্ভ ও জুলাই শহীদ স্মৃতি স্থম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন নেতারা। একইসঙ্গে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে জুলাই শহীদ স্মৃতি স্থম্ভ চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি, সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ইঞ্জিনিয়র রায়হান রাজু, সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজল রেখা পিংকি মনিসহ অনেকে।
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, গাইবান্ধা জেলা আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লক্ষ্য শহীদের তাজা রক্ত আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল সবুজের পতাকা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















