দিনাজপুরের চিরিরবন্দরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক)’র দিনাজপুরের সহকারী পরিচালক নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফতেজা তুজ জোহরা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায়, উপজেলা প্রকৌশল অফিসার মাসুদার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হোসনে আরা প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন-দুর্নীতি সমাজ, রাষ্ট্র ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন ভয়াবহ ব্যাধি। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা ও সততার মূল্যবোধ জাগ্রত করতে পারলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব।
সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আলোচনায় অংশগ্রহণ করেন
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









