জমকালো আয়োজনে লালমনিরহাটে সেবা সংযোগ মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)’র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগীতায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান-এঁর সভাপতিত্বে খুঁদে সাংবাদিক দলের সদস্য জান্নাতুল আক্তার খুঁশি-এঁর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ আলী সরকার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ হোসেন আলী, মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি)র প্রোগ্রাম অফিসার কাওছার হোসেন, ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। বক্তব্য রাখেন নারী নেত্রী ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আঞ্জুমান আরা শাপলা প্রমুখ।
এ সময় মোগলহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জোনাব আলী, মোঃ আসাদুল হক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুর রহিমসহ উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এ সেবা সংযোগ মেলায় ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি), স্বপ্নছোঁয়া নারী মার্কেট কর্ণার, Unpaid Care Work Awareness Zone, লালমনিরহাট জেলা লিগ্যাল এইড, বেস্ট ফিটিং কর্ণার, লালমনিরহাট জাতীয় মহিলা সংস্থা, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, টিনএজার ও যুবদের স্কিল কর্ণার, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ, লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, SRHR তথ্য ও কাউন্সেলিং মডেল কর্ণার, লালমনিরহাট সদর তথ্য ও পরামর্শ কেন্দ্র (ইউএসএস)সহ ১৫টি স্টল স্থান পেয়েছে।
মোঃ শাহজাহান সাজু, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 









