দিনাজপুরের খানসামা উপজেলায় ‘জীবন বাঁচানোর প্রত্যয়ে, আমরা এক সাথে’ স্লোগানকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে।
গত ১০ ডিসেম্বর বুধবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও ইয়াতিমখানায় ২৩৯ কপি পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রক্তরেখা ব্লাড ব্যাংকের এ কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ। এসময় রক্তরেখা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহসভাপতি মো. আরিফ হোসেন, উপজেলার শাখার সভাপতি মো. রকি হাসান, সদস্য মো. লালচাঁন বাদশা ও মো. বক্কর ইসলাম, খানসামা বাইকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রেজাউএ করিম বাদল, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ওমর ফারুক এবং জাগরণ ব্লাড ব্যাংক অ্যান্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাঈম ইসলাম উপস্থিত ছিলেন।
রক্তরেখা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায় বলেন, যুব সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তার করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে মানবতার সেবা, ধর্মীয় শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে রক্তরেখার উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









