শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাইন পার হতেই ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহাসিন আলী (৩৫) নামে এক যুবক রেললাইন পার হচ্ছিলেন। এরই মধ্যে একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

শনিবার (১৭ জানুয়ারি) সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মহাসিন আলী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ক্রোড়লগাছা গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

‎স্থানীয়রা জানায়, মহাসিন আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় লাইন পার হচ্ছিলেন। এসময় দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস নামের একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎

‎এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক    (এসআই) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

পাবনায় পাঁচটি ইটভাটাকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা 

লাইন পার হতেই ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

প্রকাশের সময়: ০৯:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬