বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৫ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে এই নোটিশ দেওয়া হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গাইবান্ধা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজীর হোসেন স্বাক্ষরিত একপত্রে ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়- আসনটির স্বতন্ত্র প্রার্থী (হাঁস প্রতীক) নাহিদুজ্জামান নিশাদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারুক আলম সরকার স্থানীয় ঘুড়িদহ ইউনিয়নে ধানের শীর্ষ মার্কার প্রচার চালান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারটি লাইভ করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধির লঙ্ঘন হয়েছে।

গাইবান্ধার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজীর হোসেন বলেন, অভিযুক্ত প্রার্থীকে আজ স্ব-শরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

প্রকাশের সময়: ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬