বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী সরঞ্জামসহ খাদে পড়ল গাড়ি

গাইবান্ধায় একদল আনসার সদস্য নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে কেন্দ্র যাওয়ার পথে  পিকভ্যানে উল্লে খাদে পড়ে যায়। এসময় একাধিক আনসার সামান্য আহত হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয়রা জানায়, নির্বাচনের বক্স-ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম নিয়ে হাসেম বাজার থেকে রূপার বাজারের দিকে যাচ্ছিল। পথে সোলাগাডী এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে যায়।

​এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় নির্বাচনী মালামাল ও ব্যালট পেপারের ক্ষতি হয়নি।

নির্বাচনী সরঞ্জামসহ খাদে পড়ল গাড়ি

প্রকাশের সময়: ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬