বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে জিওসি-এরিয়া কমান্ডারের ভোট কেন্দ্র পরিদর্শন

দিনাজপুরের চিরিরবন্দরর উপজেলার দুইটি ভোট কেন্দ্র সরজমিন পরিদর্শন করেছেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার দুপুর ১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সূখীপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দুপুর দেড়টায় ইসবপুর ইউনয়নের উত্তর সুকদেবপুর বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ১২টা ৫৫ মিনিটে হেলিকপ্টার যোগে সূখীপীর ফুটবল মাঠে অবতরণ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি ভোট কেন্দ্রের পরিবেশের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

এসময় ১৬ পদাতিক বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, ২৮ বীর অধিনায়ক লে. কর্ণেল মো. মুস্তাক আহমেদ, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবীসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চিরিরবন্দরে জিওসি-এরিয়া কমান্ডারের ভোট কেন্দ্র পরিদর্শন

প্রকাশের সময়: ০৭:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬