বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের গাফিলতিতে এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী

দিনাজপুরের খানসামা উপজেলার চকরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপুর অবহেলা ও গাফিলতির কারণে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি নাইম ইসলাম নামে এক শিক্ষার্থী। ফরম পূরণ ও কেন্দ্র ফি বাবদ টাকা নেয়ার পরও তাকে প্রবেশপত্র দেয়া হয়নি বলে জানা গেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২১ এপ্রিল লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য নাইম ইসলামের কাছ থেকে ফরম পূরণ ও কেন্দ্র ফি বাবদ ৩ হাজার টাকা গ্রহণ করেন প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপু। কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রবেশপত্র দেয়া হয়নি। পরীক্ষার দুই দিন আগে বিদ্যালয়ে গিয়ে নাইম জানতে পারেন, তার ফরম পূরণই করা হয়নি এবং তার নামে কোনো এডমিট কার্ডও আসেনি।
নাইম ইসলাম জানান, তিনি উপজেলার পাকেরহাটের ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাদের রেজিস্ট্রেশন করা হয় চকরামপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে। নির্বাচনী পরীক্ষার পর ফরম পূরণের জন্য তাকে চকরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে টাকা জমা দিতে বলা হয়। তিনি সেই অনুযায়ী টাকা জমা দিলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে তার দীর্ঘদিনের প্রস্তুতি ও স্বপ্ন ভেঙে গেছে।

ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক সাইদ ইসলাম জানান, নাইম ইসলাম দশম শ্রেণিতে পড়ার সময় শারীরিক সমস্যার কারণে স্কুল ত্যাগ করেন। পরে ফরম পূরণের বিষয়ে যোগাযোগ করলে তাকে রেজিস্ট্রেশনকৃত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এডমিট কার্ড না পাওয়ার বিষয়টি তারা আগে জানতেন না।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপু বলেন, নাইম ইসলাম নিয়মিত স্কুলে না আসায় বিষয়টি আমার স্মরণে ছিল না। পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারকে ডেকে টাকা ফেরত দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগে যোগাযোগ করলে হয়তো কোনো ব্যবস্থা নেয়া যেত। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশের সময়: ০৪:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬