লালমনিরহাটে বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ মে লালমনিরহাট সাধারণ পাঠাগার মিলনায়তনে বানিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টস এসোসিয়েশন (বিজেজিইএ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।
প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) লালমনিরহাটের উপ-ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও পড়শী লালমনিরহাটের নির্বাহী পরিচালক এম ছাইদুল হক।
এ সময় বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টস এসোসিয়েশন (বিজেজিইএ) এর সেক্রেটারি জেনারেল হাসানুল ইসলাম, অফিস এক্সিকিউটি আহম্মদ গওহার, অফিস সহকারী বাকী বিল্লাহ খোকন ও বৃত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী এনামুল হক টিপুসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















