লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজলোর দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে একটি ফাঁকা বাড়ি থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমাল হোসেনের মেয়ে। প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি ঢাকায় থাকতেন এবং মাঝে মধ্যে গ্রামে আসতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চার দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন স্বপ্না। বাবার বাড়ির পাশেই তার ভগ্নিপতি নান্নু সরকাররে ‘স্বচ্ছ মঞ্জিল’ নামে একটি বাড়ি রয়ছে। সেই বাড়িটি ফাঁকা থাকায় চারদিকে প্রাচীরবেষ্টিত ওই ভবনে একা অবস্থান করছিলেন স্বপ্না। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি সেখানে ঘুমাতে যান। পরে রোববার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতবেশীরা ওই বাড়িতে যান। এ সময় বাড়ির প্রধান ফটক (গেট) খোলা দেখে ভেতরে ঢুকে স্বপ্নার বিবস্ত্র দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তরে জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে র্মগে পাঠিয়ে। মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছ। সুরতহাল রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















