শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে মালবাহী ট্রাক ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কাভার্ড ভ্যানের চালক।
শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আব্দুস সালাম রংপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান চালক ছিলেন। কুন্দারহাট হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান বগুড়ার দিক থেকে নাটোরের দিকে যাচ্ছিলো। একই সময় একটি মালবাহী ট্রাক নাটোরের দিক থেকে বগুড়ার দিকে আসছিলো। তখন রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিলো যে, কাভার্ড ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আব্দুস সালাম কেবিনে আটকা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার পর মালবাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে চলে যায়।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন চালক নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়। আইনগত কার্যক্রম শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
জনপ্রিয়

নন্দীগ্রামে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশের সময়: ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬