জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশ উন্নয়নের স্বপ্ন দেখেন। শুধু স্বপ্নই দেখেন না, তা বাস্তবায়নও করেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নে রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার আরও বলেন, দেশের সার্বিক বিষয়ে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হতো না।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী এহসানুল কবির, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ দলীল লেখক সমিতির সাঘাটা উপজেলা সভাপতি আজিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 









